দুস্থ প্রতিবন্ধির পাশে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮, ১০:২৫ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন,  রাঙ্গুনিয়া প্রতিনিধি।
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে “দুস্থ প্রতিবন্ধির” মোহাম্মদ রহিমকে হুইল চেয়ার প্রদান করেন উপজেলা ছাত্রলীগ।
বুধবার (১২ ডিসেম্বর) রাতে  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্তের নেতৃত্বে ড. হাছান মাহমুদের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করেন উপজেলা ছাত্রলীগ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান,রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নইম উদ্দিন তালুকদার,ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, সোহেল, মুহাম্মদরনি,সেলিম,মোরশেদ,মাসুদ,মোহরম,নেজাম, রহিম প্রমূখ
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত বলেন, রাঙ্গুনিয়া উপজেলায় হাজার কোটি টাকা উন্নয়ন স্বচক্ষে দেখার জন্য বিভিন্ন  ইউনিয়নে প্রদক্ষিণ করেছি এবং সাধারন মানুষের কথা শুনেছি। তার মধ্যে অন্যতম পোমরা ইউনিয়নের মোহাম্মদ রহিম। তিনি আরো বলেন আব্দুর রহিম, সড়ক দুর্ঘটনায় তার দুই পা হারিয়ে পঙ্গু হয়ে দুর্বিষহ জীবন যাপন করছে। তার এ দুর্বিষহ জীবন দেখে ড. হাছান মাহমুদের পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগ এ হুইল চেয়ার প্রদান করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আব্দুর রহিম গরিব ঘরের খুব মেধাবী শিক্ষার্থী ছিল। সে ৫ম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় তার দুই পা হারান। সড়ক দুর্ঘটনা পর থেকে তার পক্ষে আর লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে তিনি এখন চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ