দু’গ্রুপে সংঘর্ষ-আহত ১০ : সরিষাবাড়ীতে আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানে বাঁধা

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১০:৩০ অপরাহ্ন
দু’গ্রুপে সংঘর্ষ-আহত ১০ : সরিষাবাড়ীতে আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানে বাঁধা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের শনিবারের বর্ধিত সভায় এক পক্ষের যোগদানে বাধার সৃষ্টি হওয়ায় দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ভাংচুর হয়েছে মোটর সাইকেল ও ঘরবাড়ী।

আর এ ঘটনা ঘটেছে ১০ই অক্টোবর শনিবার সকাল সাড়ে দশটায় পারপাড়া মোড় ও ভাটারা বাজার রেল গেটে। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ পাহারায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ঘটনার পর স্বরজমিন তদন্তে জানা যায়, পুর্ব ঘোষিত অনুযায়ী ১০ই অক্টোবর শনিবার ছিল ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা। ভাটারা ইউপির চেয়ারম্যান ও ঐ ইউনিয়ন আওয়ামী লীগের সাধরন সম্পাদক বোরহান উদ্দিন বাদল ভাটারা স্কুল এন্ড কলেজে বর্ধিত সভার স্থান নির্ধারন করেন।

সকাল ১০টায় সভা শুরুর প্রাক্কালে ভাটারা বাজারে যাওযার পথে পারপারা মোড়ে সুলতান মেম্বার সমর্থকদের সাথে চেয়ারম্যান বাদল হোসেন সমর্থক বুলবুলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সুত্রপাত হলে ঘটনাস্থলে আনোয়ার হোসেন খোকার মটর সাইকেল ভাংচুর হয়। পরে এ ঘটনার জের ধরে বুলবুলের বাড়ী ঘর ভাংচুর ও একটি মোটর সাইকেলও ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই সময়ে ভাটারা বাজারে পুর্বপাশে রেল গেটে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ হালিম সমর্থকরা বর্ধিত সভায় যোগদান করতে যাওয়ার পথে প্রতিপক্ষের দ্ধারা বাধা প্রাপ্ত হলে সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটলে আয়নাল হোসেন, ফারুক হোসেন, আঃ মজিদ, রাসেলসহ ঊভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়।

এ ব্যাপারে ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আপনারা (সাংবাদিকরা) মাঠে গিয়ে তদন্ত সাপেক্ষে সংবাদ পরিবেশন করুন, আমি এখন কিছু বলতে পারছিনা। সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ হালিম বলেন, আমরা ভাটারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রকৃত আওয়ামী মনা যারা তারা বাদল চেয়ারম্যানের পকেট কমিটি সমর্থন করিনা। আজ বর্ধিত সভায় আমরা এর প্রতিবাদ করার জন্য সভায় যেতে ছিলাম।

পথিমধ্যে ভাটারা রেল গেটে বাদলের লোকজন নিরিহ লোকদের উপর আক্রমন করে অন্ত আমাদের ১০জনকে আহত করে। খবর পেয়ে সরিষাবাড়ী থানার ওসি আবু মোঃ ফজলুল করিম ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি মুহুর্তেই নিয়ন্ত্রনে আনে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাটারা বাজারে প্রায় ১ডজন পুলিশ সদস্য অবস্থান করছে। বাজার থমথমে অবস্থা বিরাজ করছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ