অন্যদৃষ্টি ডেস্ক ।।
গত ১৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তন তোপখানা রোড, সেগুনবাগিচা ঢাকায় দুই বাংলা সাংবাদিক কনফারেন্স-২০১৯ ও সারা বিশ্ব হোক সাংবাদিকদের নিরাপদ স্থান শীর্ষক”- আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন আল আজাদ সাবেক মন্ত্রী ও চেয়ারপারসন বি এল ডি পি, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাপ্পি সরদার পরিবেশবাদী নেতা ও চেয়ারম্যান সবুজ আন্দোলন ,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেবাশীষ কোলে প্রেসিডেন্ট দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম ও সাধারন সম্পাদক হাওড়া প্রেসক্লাব, পশ্চিমবঙ্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামিনাল ফিহা বিশিষ্ট তরুণ রাজনীতিবিদ ও চেয়ারপারসন বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্য, দিলীপ রায় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক কলকাতা, পশ্চিমবঙ্গ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ আহ্বায়ক অনলাইন এডিটর’স ফোরাম, সাংবাদিক এম এ মোমিন আনসারী মহাসচিব বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, আসলামুল হক আসলাম ব্যবস্থাপনা পরিচালক বিজয় বাংলা টিভি, এডভোকেট মোঃ শহিদুল আলম ইমরান জয়েন্ট নিউজ এডিটর মোহনা টিভি, রিমি সরদার সহ-সম্পাদক অন্যদিগন্ত, নাজমা সুলতানা নীলা সম্পাদক ও প্রকাশক পিপলস নিউজ ২৪, সানজিদা আক্তার উপ-ব্যবস্থাপনা পরিচালক ডি এস টিভি খবর,এম এ আউয়াল সিনিয়র সংবাদিক মানবজমিন ও সাধারণ সম্পাদক সেনবাগ প্রেসক্লাব, মোঃ আবু নাঈম সজল সম্পাদক সময় এক্সপ্রেস নিউজ।
দুই বাংলা সাংবাদিক মৈত্রী সম্মাননা পেলেন “বাংলা ভোর” পত্রিকার সম্পাদক মোঃ আকরাম খাঁন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হারুন-অর-রশিদ সাগর সম্পাদক মায়ের আঁচল ম্যাগাজিন পত্রিকা,সভায় আরো বক্তব্য রাখেন সাহানা বেগম জনপ্রিয় সংগীতশিল্পী বাংলাদেশ বেতার ও টিভি ,আব্দুল মান্নান সিরাজী বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী ,সাহেদুল ইসলাম সাগর চট্টগ্রাম ব্যুরো প্রধান দৈনিক অন্যদিগন্ত,তপন মাহমুদ নোয়াখালী জেলা প্রতিনিধি তৃণমূল বার্তা ইব্রাহিম খলিল স্টাফ রিপোর্টার দৈনিক সাতক্ষীরা জার্নাল, আব্দুর রহিম সাধারন সম্পাদক ফতুল্লাহ প্রেসক্লাব নারায়ণগঞ্জ, মোঃ আকরাম খাঁন সম্পাদক “দৈনিক বাংলা ভোর।”
আরো উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির চট্টগ্রাম ব্যুরো চীফ তৃণমূল বার্তা, মোহাম্মদ আলী জিন্না।
You must be logged in to post a comment.