দীর্ঘ প্রায় ১ যুগ পরে সরিষাবাড়ী প্রেসক্লাব উম্মুক্ত; পুরো শহরে মিষ্টি বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১ জুন, ২০২০, ১০:২৫ অপরাহ্ন

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা।।

জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাবে প্রায় ১ যুগ পরে নতুন করে সর্বদলীয় সভাপতি নির্বাচিত হওয়ায় সোমবার বিকেলে সাংবাদিকদের মুখে হাসি ফুটায় পুরো শহরে মিষ্টি বিতরণ করা হয়। বিভিন্ন জাতীয় দৈনিক ও টিভিতে কর্মরত উপজেলার মূলধারার সাংবাদিকদের নিয়ে পেশাগত ঐক্য ও মানোন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সোমবার দুপুরে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভার সিদ্ধান্তে ঐক্যমতের ভিত্তিতে দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি সোলায়মান হোসেন হরেককে সভাপতি মনোনিত করা হলে আনন্দে মেতে উঠে সরিষাবাড়ীর সকল সাংবাদিক। সেইসাথে আপাদত সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জনতা প্রতিনিধি আবুল হোসেনকে পুণরায় মনোনিত করা হয়েছে।

প্রেসক্লাব হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক মানবজমিন প্রতিনিধি এম এ রউফ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মূলধারার, পেশাদার ও সিনিয়র সংবাদকর্মীরা সরিষাবাড়ী প্রেসক্লাবে একত্রে সাংগঠনিকভাবে পেশাগত দায়িত্ব পালনে সর্বসম্মতিক্রমে একমত পোষন করেন।

সংবাদকর্মীরা নবাগত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন। বিকেল থেকেই সামাজিক দুরত্ব বজায় রেখে মিস্টি বিতরনও করা হয়। সামাজিক দুরত্বের মধ্য দিয়েই সন্ধায় প্রেসক্লাবে নবাগত সভাপতিকে ফুলের মালা দিয়ে বরন করতে আসে একের পর এক।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ