চুয়াডাঙ্গার দামুড়হুদাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ”বিদ্রোহী” কবিতার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইন্সটিটিউট’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকীর হোসেন। সভাপত্ত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।
উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আট চালা ঘর পরিদর্শন করেন মোহাম্মদ জাকীর হোসেন, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) কবি নজরুল ইন্সটিটিউট, ঢাকা মহোদয়।
এসময় আয়োজিত আলোচনা সভায় তিনি নজরুল এর আটচালা ঘর সংরক্ষণ এবং এসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর কর্মপরিকল্পনা উপস্হাপন করেন।
তিনি বলেন, খুব শীঘ্রই এখানে ‘ নজরুল গবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্র ‘ স্হাপনের কার্যক্রম শুরু হবে।
You must be logged in to post a comment.