দশটা টাহা দে কিছু খাইমু: খালু পাগলা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৩ মার্চ, ২০১৯, ৯:৩৩ পূর্বাহ্ন

জাহাঙ্গীর তালুকদার, হালুয়াঘাট (ময়মনসিংহ)।।

হালুয়াঘাটের ৮নং নড়াইল ইউনিয়ের কুমুরিয়া গ্রামের বাজারে থাকে খালু পাগলা।এক নামেই পরিচিত খালু পাগলা,আসল নাম জানে না কেউ। কুমুরিয়া বাজারে  প্রায় ১০ বছর ধরে তার রাত কাটে রাস্তায় কিছু দিন কার ও ঘরের বারান্দায়। তবে জানা যায়-তার বাড়ি কিশোরগঞ্জ।

তবে কি সেটা সত্যই নাকি মিথ্যা সেটা জানেন না কেউ। তিনি সব কিছু লেখতে পারে হাতের লেখা বলে দেয় তিনি একজন শিক্ষিত মানুষ।

প্রতিদিন মানুষের কাছে ৫-১০ টাকা চেয়েই জীবণ চলে তার। হাতে একটি বস্ততা ও লাটি নিয়ে সারা দিন ঘুড়ে বাজারে বা দোকানে যা কেই সামনে পাই তাকেই বললেন খালু ১০টা টাকা দে কিছু খাইমু রুটি কিনে দে। এভাবেই চলে তার জীবণ,কেউ জানে না তার আসল ঠিকানা।

এলাকাবাসী জানাই-খালু পাগলা মানুষের কাছে টাকা চায় আর সারা দিন যে টাকা পায় সেই টাকা কিছু কিনে খাই আর বাকি টাকা মসজিদের দরজায় সামনে রেখে আসে। আজ পযর্ন্ত কার ও কোনো ক্ষতি করে নাই,সে তার মতো চলছে।তবে তাকে দেখার মতো কেউ নেই।হয় তো কারো সাহায্য পেলে তার জীবনটা ভালো ভাবে চলতো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ