তাপসী ‘অপয়া’ নন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৮ আগস্ট, ২০১৯, ১২:১৭ অপরাহ্ন
Hot-Taapsee-Pannu-HD-Wallpapers-Images

বিনোদন ডেস্ক।।

‘মিশন মঙ্গল’ দিয়ে ভালো সাড়া ফেলেছেন তাপসী পান্নু। সাম্প্রতিক রেকর্ড মিলিয়ে বেশ ভালো অবস্থানে আছেন তাপসী। অথচ তাকে এক সময় ‘অপয়া’ বলতেন নির্মাতারা।

বলিউডে আসার আগে কিছুদিন দক্ষিণী ছবির জগতে কাজ করেন তাপসী। সেই ছবিগুলো খুব একটা সফল হয়নি। এই নিয়েই আপত্তিজনক কথা শুনতে হয়েছিল তাকে। তিনি যখন অভিনয়ের জগতে পা রাখেন, প্রাথমিকভাবে কাজ করছিলেন দক্ষিণ ভারতে। অনেক কষ্ট করে সেখানকার ভাষাও রপ্ত করেন। কিন্তু সেই ছবিগুলো একেবারেই সুবিধা করতে পারেনি।

তাপসী বলেন, ‘প্রযোজকেরা আমাকে ছবিতে নিতে ভয় পেতেন। তাদের মনে হতো যে আমার পাঁচটা সিন আর দুটো সং সিকোয়েন্স ছবির সাফল্যে অনেক বড় প্রভাব ফেলত, কারণ আমি নাকি প্রচণ্ড অপয়া। এই কথাগুলো শোনা খুবই কষ্টকর ছিল।’

কিন্তু তাপসী আশা ছাড়েননি এবং সত্যিই নিজেকে প্রমাণ করেছেন পরবর্তী সময়ে।

২০১৬ সালের ‘পিংক’ ছবি দিয়ে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন তাপসী। এরপর মূলক, জড়ুয়া নম্বর ওয়ান, মনমর্জিয়া, বদলার মতো একের পর এক হিট ছবি উপহার দেন। সমালোচকেরাও তাকে বেশ পছন্দ করেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় থাকা তাপসীর ছবি হলো– ষান্ড কি আঁখ, তড়কা ও থাপ্পড়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ