ঢাকায় ছিন্নমুল মানুষের পাশে মাগুরার ছেলে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আনজির

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ৫:৪৯ অপরাহ্ন

 

মাগুরার ছেলে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ আনজির হোসাইন আনজিরের ক্ষুদ্র প্রচেষ্টায় রমজানের শুরুতে লকডাউনের মধ্যে নিউমার্কেট এলাকায় ছিন্নমুল পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছেন। তিনি প্রতিদিন প্রায় ২০০ -৩০০ পরিবারের মাঝে ইফতার বিতরণ করে আসছেন। চলমান লকডাউন পরিস্থিতিতে প্রতিদিন ছিন্নমুল মানুষের একবেলা খাবারের ব্যবস্থা করে ইতিমধ্যে তিনি আলোচিত হয়েছেন। রমজানের শুরু থেকেই প্রতিদিন ২০০-৩০০ জন ছিন্নমুল ও ভাসমান মানুষের খাবার দিচ্ছেন তিনি।

এরই ধারাবাহিকতায় গত ২০ এপ্রিল মঙ্গলবার বিকেলে ঢাকা কলেজের মূল ফটকের সামনে উক্ত খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়। তাছাড়া লকডাউন যতদিন চলমান থাকবে ততদিন মানুষের পাশে এভাবে থাকতে চান বলে জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলিম, ঢাকা কলেজ ছাত্রলীগের হিমু, আমান, মুন্না, আলমগীর, মাহফুজ আদি, তাসকিন, ফারহান সহ অনেকেই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ