ডোমের ক্ষুধা
দেলোয়ার দিশারী
———————–
ডোমের ক্ষুধা নগ্ন ক্ষুধা
সকল ক্ষুধা ফেল,
মুন্না ডোমের নষ্ট ক্ষুধা
কিয়ামতের খেল!
লাশের পাশে মুন্না পশু
পশুর মতোন জাগে,
এমন পশু একটাই আছে
এ পৃথিবীর বাগে !
উড়া খুলি মুন্না ডোমের
মিটুক মনের সুখ,
মৃত লাশের চীৎকারে ওর
ক্যান কাঁপেনি বুক ?
মুন্না ভগত
আজকে জগত
মারছে তোকে থু থু,
ডাকছে তোকে
যেমন লোকে
কুত্তা ডাকে তু তু !
ডোমের ক্ষুধা
জবর ক্ষুধা
সকল ক্ষুধা ফেল,
মুন্না ডোমের নগ্ন-ক্ষুধা
কিয়ামতের খেল !
আঁতকে ওঠে মানবতা
কাঁদছে মরা লাশ,
মুন্না ডোমের ক্ষুধার গোঁমর
কেমনে করি ফাঁস ?
কাঁদছে বিবেক কেমনে করি
ডোমের ক্ষুধা হজম ?
পাথর মেরে মুন্না ডোমের
দে করে দে রজম।
ডোমের গলায় দে ঝুলিয়ে
লাখ-পাদুকার মালা,
জবর মতো মুন্না ডোমের
মিটুক ক্ষুধার জ্বালা।
মুন্না ডোমের বদ-রক্ত
কুত্তা দিয়ে খাওয়া,
মুন্না পশুর দে ছেরাদ্ধ
মিটুক চাওয়া-পাওয়া।
ডোমের ক্ষুধা
ভবের ক্ষুধা
সকল ক্ষুধা ফেল,
মুন্না ডোমের
আগুন-ক্ষুধা
কিয়ামতের খেল !
You must be logged in to post a comment.