টলিউড অভিনেত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার যুবক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯, ৬:১০ অপরাহ্ন

বিনোদন ডেস্ক।।

টলিউড অভিনেত্রী অরুণিমা ঘোষকে দীর্ঘদিন ধরে তার সোশ্যাল সাইটে কুরুচিকর মন্তব্য করে আসছিল এক যুবক। অভিযোগের ভিত্তিতে মুকেশ কুমার সাউ নামে গড়ফার একজন ব্যবসায়ীকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ। গড়ফায় তার একটি মুদি দোকান রয়েছে। আটক মুকেশকে আদালতে তোলা হলে বিচারক আগামী ২৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, আটক যুবক মুকেশ কুমার সাউ, ময়ূখ সাহা ও আরও নতুন নতুন ভুয়া অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী অরুণিমা ঘোষের সোশ্যাল সাইটে কুরুচিকর মন্তব্য করত। পুলিশকে ওই অভিনেত্রী জানিয়েছে, যে প্রায় ছ’মাস ধরে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর মন্তব্য করছিলো ওই যুবক। শুধু সেখানেই সে থেমে থাকেনি। তার উপর ওই যুবক নজরদারি করতে শুরু করে।

উল্লেখ্য, অরুণিমা ঘোষ একজন বাঙালি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। তিনি পশ্চিমবঙ্গের টেলিভিশন নাটক জগতের একজন অত্যন্ত পরিচিত মুখ ও একজন বিজ্ঞাপন মডেল। ঘটনার সময় তিনি প্রথমে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে লালবাজারের সাইবার সেলে তিনি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। এরপরই যে মোবাইল থেকে অভিনেত্রীকে কুরুচিকর মন্তব্য করেছিল। তার হদিস পায় পুলিশ এবং মুকেশ কুমার সাউ নামে এক যুবককে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ