এইচ আর হাসু, ঝিনাইদহ প্রতিনিধি ।।
ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ দিনভর নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বৃহস্পতিবার ভোর থেকে তার নির্বাচনী এলাকার কোলাবাজার, কালা, নরেন্দ্রপুর, দামোদারপুর ও কাষ্টভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তার সাথে ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ নুরুল ইসলাম। এসময় তারা গোপালপুর গ্রামের মাহমুদুল হক মনি পীরের কবর জিয়ারত করেন।
এছাড়া তিনি শহরের নলডাঙ্গা রোডের নির্বাচনী কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের সাথে নির্বাচন সংক্রান্ত আলোচনা করেন। সভায় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীতপ্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, থানা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হাসান, সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি ও পৌর বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল ইউনিয়ন বিএনপির সভাপতি ইসাহাক মিয়া সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ইদু, নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান হাসু, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, যুবদল সভাপতি আরিফ হোসেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলী, যুবনেতা নাসির উদ্দীন ছাত্রদল নেতা সজিব, জামাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুলু ও রায়গ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক রুস্তম আলী প্রমুখ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.