এইচ আর হাসু।।
আগামী নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন ঝিনাইদহ-৪ (ঝিনাইদহ সদরের আংশিক- কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের যুগ্ন- সাধারন সম্পাদক ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল থেকে কালীগঞ্জের নিমতলা বাসষ্ট্যান্ড এলাকা থেকে তিনি নেমে পড়েন গণসংযোগে। চাপালী, শ্রীরামপুর, পাইকপাড়া, ফয়লা, নলডাঙ্গা রোড, পুরাতন বাজার ও এর আশপাশ এলাকা, পাড়া-মহল্লা, কালীগঞ্জ বাজারের অলিগলিতে ব্যবসায়ী ও সর্বসাধারণের কাছে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে ফিরোজ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম ও শুভেচ্ছা দিয়ে বিভিন্ন স্তরের লোকজনের কাছে ধানের শীষ প্রতীকে ভোট কামনা করেন।
পাশাপাশি কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ভোট প্রার্থনা করে বক্তব্য দেন। গণসংযোগ কালে তিনি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ করে বলেন, আপনার ৩০ তারিখে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনাদের একটি ভোটই হবে খালেদা জিয়া এবং গণতন্ত্রের মুক্তির পথ। এ সময় জেলা বিএনপি, ঐক্যফ্রন্টসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ পালিয়ে নেন।
You must be logged in to post a comment.