ঝিনাইদহ জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ উপলক্ষে সংবাদ সম্মেলন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ১১:১৬ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহ জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ-২০১৮ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ আগস্ট ২০১৮ মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে জেলা ফুটবল এসোসিয়েশন সংবাদ সম্মেলনে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু বলেন, আগামী ১৬আগস্ট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ার ব্যাটারির সহযোগিতায় প্রথম বিভাগ ফুটবল লীগ অনুষ্ঠিত হবে। খেলা অনুষ্ঠিত হবে কালীগঞ্জ সরকারি ভূষণ স্কুল এন্ড কলেজ মাঠে।

এবারের লীগে ১০টি ক্লাব অংশ গ্রহণ করছে। ক্লাবগুলো ঝিনাইদহ ফুটবল একাডেমি, ঝিনাইদহ স্টেডিয়াম পাড়া একাদশ, ঝিনুকদহ ইউনাইটেড, ঝিনাইদহ প্রাইম স্পোর্টস ক্লাব, শামীম স্মৃতি সংসদ চাঁদপুর, ভোরের আলো একাদশ, ভাটই ফুটবল একাডেমি, ফাগুন স্পোটিং ক্লাব, কোটচাঁদপুর সাহস সেবা সংঘ ও কালীগঞ্জ একাদশ।

এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল বাকী, নির্বাহী সদস্য এ কে এম রেজাউল হাকিম পিকুল, শেখ সফি কুদ্দুস, আশরাফুল আলম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ