শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।
সমাজের পথশিশু, অসহায় ও সুবিধা বঞ্চিতদের কাছে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ফারুক ইমরান, বিউটি এক্সপার্ট একেএস অনিমিথ, ঝিনাইদহ চোখ’র এর পক্ষ থেকে আহমেদ নাসিম আনসারী, দুরন্ত ওয়েলফেয়ার ট্রাস্টে’র প্রধান নির্বাহী মিরাজ জামান রাজ, হেব্বি গ্রুপ প্রধান জাহান লিমন, এডমিন আবিদ হাসান, তিথী রহমান, নিলয়, আমিন, পূজাসহ আরো আনেকে।
ফেসবুকের হেব্বি নামে একটি গ্রুপের সদস্যরা শনিবার সকাল সাড়ে ১১টায় সময় ঝিনাইদহ চান্দা কমিউনিটি সেন্টারে এ কম্বল বিতরণ করা হয়।
৫০ জন অসহায় দুঃস্থদের কাছে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ফেসবুকের হেব্বি গ্রুপের প্রধান লিমন বলেন, আমাদের আজকের এই আয়োজনটা গ্রুপের মেম্বারদের সহযোগিতায় করা সম্ভব হয়েছে। শীতে আমাদের গরীব দুস্থরা যেন কষ্ট না পায় সে চেষ্টাই করা হয়েছে। তাছাড়া আমাদের গ্রুপের মেম্বারসহ সবাই স্বেচ্ছায় এ সেবামূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে পথশিশুদের পাশে সব সময় আমরা দাড়াবো।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.