এলিস হক।।
ঝিনাইদহ জেলা বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে জেলা পর্যায়ে ৪৭তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল মাদরাসা ও ভোকেশনাল ক্রীড়া প্রতিযোগিতা সকাল ৯টায় সোমবার ১০ই সেপ্টেম্বর’১৮ ঝিনাইদহ নিউ একাডেমি হাইস্কুল মাঠে শুরু হয়েছে।
৩দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব।
এই সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমএ আরিফ সরকার, ঝিনাইদহ জেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ স্কাউট জেলা শাখার সম্পাদক মহি উদ্দীন, জেলা স্কাউট কমিশনার আবু বকর সিদ্দীক, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিউ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক শেখ মোঃ বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।এছাড়াও ঝিনাইদহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৯টায় বালক বিভাগের ফুটবল ইভেন্টের প্রথম পর্বে খেলায় অংশ নেয় কালিগঞ্জ উপজেলা বনাম মহেশপুর উপজেলা। দ্বিতীয় খেলায় ঝিনাইদহ সদর উপজেলা বনাম হরিণাকুন্ডু উপজেলা দল।১১ই সেপ্টেম্বর’১৮ মঙ্গলবার সকাল ৯টায় বালক-বালিকা বিভাগের হ্যান্ডবল ও কাবাডি খেলা এবং সাঁতার ইভেন্টে সদর উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত হবে। ১২ই সেপ্টেম্বর’১৮ বুধবার বিকাল ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।