ঝিনাইদহে হাতবোমাসহ শিবিরের নেতা আটক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ৪:৫০ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহ শহরের ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে ৫ টি হাতবোমাসহ সদর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফরিদ হোসেন (২৬) আটক করেছে পুলিশ।

রোববার (৯ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়। আটককৃত ফরিদ হোসেন সদর উপজেলার হরিপুর গ্রামের সাবদার হোসেনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফরিদ হোসেন বোমা নিয়ে ডায়াবেটিস হাসপাতাল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ