ঝিনাইদহে লিগ্যাল এইডের সেমিনার অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১ জুলাই, ২০১৮, ৭:০২ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ লিগ্যাল এইড এর সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ঝিনাইদহ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে মাননীয় জেলা জজ মহোদয় মো: নবাবুর রহমান এর সভাপতিত্বে “তৃনমূল পর্যায়ে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়”।উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাননীয় উপ-পরিচালক জনাব মো: সালেহুজ্জামান। উল্লেখ্য উক্ত সেমিনারে ঝিনাইদহ জেলার সকল বিচার বিভাগীয় কর্মকর্তাগণ, সকল উপজেলা চেয়ারম্যানগণ, সকল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গণ, সকল ইউপি চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ