স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় র্যাবের অভিযানে ১০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
১৯ জুন ২০১৮ মঙ্গলবার বেলা বিকালে, স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ এর নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ মোঃ জয়েন উদ্দিন বিশ্বাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ঝিনাইদহ শহরের চাকলাপাড়া মহল্লার মৃত হারান আলী বিশ্বাসের ছেলে।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ফেন্সিডিল ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৩(ক) ধারায় মামলা করা হয়।
You must be logged in to post a comment.