ঝিনাইদহে ভিটামিন এ+প্লাস উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮, ৭:৪৬ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহে ভিটামিন এ+ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিসের আয়োজনে ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, অতিরিক্তি পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: দুলাল চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আখতারুল ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এবারের প্রথম পর্যায়ে ১৪ই জুলাই তারিখে জেলার ৬ থেকে ১১ মাস বয়সের ২৮ হাজার ৩ শত ৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ৩৩ হাজার শিশুকে ভিটামিন-এ+ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও এই ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন তারা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ