ঝিনাইদহে বিএনপি’র কর্মি সমাবেশ অনুষ্ঠিত  

 নিজস্ব প্রতিবেদক ।।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ঝিনাইদহ – ৪ আসন (কালিগঞ্জ ও সদরের আংশিক) এ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের পক্ষে ভোট কেন্দ্রে ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার  ১৭ নং নলডাঙ্গা  ইউনিয়নের ৪ নং গড়িয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মহি উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বুধবার  বিকালে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ত্রয়োদশ নির্বাচন এর সম্ভাব্য  প্রার্থী জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ জাহিদুল ইসলাম জোয়ার্দার,   নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাসানের রহমান হাসু, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল, সহসভাপতি মোঃ মনিরুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল কৃষকদল, মৎস্যজীবিদল এর  সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়া প্রধান অতিথির সফর সঙ্গী ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সাইদুল,সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, মোঃ জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, সদর উপজেলারপ মহারাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাজাহান আলী, সাবেক সাধারণত সম্পাদক বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনসহ কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
মিটিং পরিচালনা করেন নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম উদ্দিন ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ