ঝিনাইদহে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল : নলডাঙ্গা ও হরিশংকরপুর ইউপির জয়লাভ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০৩ অপরাহ্ন

এলিস হক, ঝিনাইদহ।।

শনিবার ৮ই সেপ্টেম্বর’১৮ বিকাল ৩টায় ঝিনাইদহ জেলা সদরের স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম রাউন্ডের নকআউট পর্বের শেষ ২টি খেলা হয়। প্রথম খেলায় নলডাঙ্গা ইউনিয়ন ২-১ গোলে পদ্মাকর  ইউনিয়ন দলকে এবং দ্বিতীয় খেলায় হরিশংকরপুর ইউনিয়ন ১-০ গোলে দোগাছি ইউনিয়ন দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে। খেলার প্রথমার্ধে উভয় দল ১-১ গোলে অমীমাংসিত ছিল।

খেলার প্রথমার্ধে ২১ মিনিটে নলডাঙ্গা ইউপির পক্ষে ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় দলনায়ক সবুজ মন্ডল হোসেন গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। প্রথমার্ধের ৩১ মিনিটে পদ্মাকর ইউনিয়নের ৬ নম্বর জার্সিধারী বিদান কুমার গোল করে সমতায় আনেন (১-১)।

দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটে নলডাঙ্গার ১৬ নম্বর জার্সি পরিহিত পারভেজ দলের পক্ষে জয়সূচক গোলটি করেন (২-১)।

খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান নলডাঙ্গার ১৬ নম্বর জার্সিধারী খেলোয়াড় পারভেজ।

নলডাঙ্গা ইউপি : গোলকিপার আব্দুর রহমান ২২, মিশাত আলী ২, ইমরান ৩, জুয়েল ৪, আলামিন মুন্না ৫, গোলাম কিবরিয়া ৬, নাহিদ হাসান ৭ (আজিবর বিশ্বাস ১৫), হায়দ হোসেন ৮, হাসানুর ৯ (নাজমুল হাসান ১৬), সাইদুর (অধিনায়ক) ও বাপ্পি ১১ (অন্তর মিয়া)।
পদ্মাকর ইউপি : গোলকিপার নয়ন খন্দকার ২২, রাকিবুল ২ (সোহান ১২), রমজান আলী ৩, আলা উদ্দীন ৪ (জাকারিয়া ১৫), ফয়সাল ৫ (মেহেদী ১৬), বিধান কুমার ৬, সোহান হোসেন ৭ (অধিনায়ক), আলামিন ৮, হৃদয় হোসেন ৯, নয়ন ১০ ও রাসেল ১১ (খালেদুর ১৪)।
রেফারি : শাহ মোহাম্মদ আবদুল্লাহ। সহকারী রেফারি : শেখ মোহাম্মদ বেলাল হোসেন ও আজিজুর রহমান শামীম। ৪র্থ সহকারী রেফারি : মেসবাহুল হক।

দিনের অপর খেলায় হরিশংকরপুর ইউপি খেলার শেষ মিনিটের গোলে জিতে পরবর্তী কোয়ার্টার ফাইনালে উঠেছে। দ্বিতীয়ার্ধের ২৯ মিনিটে হরিশংকরপুর দলের ৬ নম্বর খেলোয়াড় মেহেদী হাসানের দেয়া গোলে দোগাছি ইউনিয়ন হারিয়ে।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হন হরিশংকরপুরের ৬ নম্বর খেলোয়াড় মেহেদী হাসান।
রেফারি : শাহ মোহাম্মদ আবদুল্লাহ। সহকারী রেফারি : শেখ মোহাম্মদ বেলাল হোসেন ও আজিজুর রহমান শামীম। ৪র্থ সহকারী রেফারি : মেসবাহুল হক।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ