শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে তৃণমূল বক্সিং কর্মসূচি সমাপ্ত হয়েছে। গতকাল ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় এবং ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৪ ক্রীড়ায় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০১৭-১৮ আওতায় বক্সিং প্রশিক্ষণে প্রায় ১৫দিনব্যাপী ১৪ জন ছেলেমেয়েদের সুষ্ঠুভাবে বক্সিং প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস বক্সিং প্রশিক্ষণার্থীদের নিকট বক্সিং প্রশিক্ষণের সার্টিফিকেট সূচক তুলে দেন। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বক্সিং কোচ মোঃ আতিয়ার রহমান, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সংগঠক জয়নাল আবেদিন, সংস্থার কর্মকর্তা শহিদুর রহমান শহীদসহ অন্যান্য কর্মকর্তাগণ।
প্রশিক্ষণ পর্ব শেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশিক্ষণার্থী ছেলেমেয়েদের জন্য চলতি বছরে প্রথমে খুলনা বিভাগে এবং ঢাকায় জাতীয় বক্সিং প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেখান হতে ভালো বক্সার খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সকলকে এই ৪ মাস (সেপ্টেম্বর-ডিসেম্বর) পর্যন্ত প্রশিক্ষণার্থীরা তাদের নিজেদের মধ্যে বক্সিং অনুশীলন অব্যাহত বজায় রাখতে হবে।
You must be logged in to post a comment.