ঝিনাইদহে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮, ৯:০৪ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বুধবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ছাদেকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ