ঝিনাইদহে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেণ্টের শুভ উদ্বোধন 

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৫ অপরাহ্ন

এলিস হক।।

মঙ্গলবার ১৮ই সেপ্টেম্বর’১৮ সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড় অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ টুনামেন্ট’১৮ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ অনুষ্ঠিতহয়।

জেলা পর্যায়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এই সময়ে ঝিনাইদহ উপজেলা নির্বাহী অফিসার শাম্মীইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্না রাণী সাহা, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, মহেশপুর উপজেলানির্বাহী অফিসার শাশ্বতী শীল, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক বিকাশ কুমার ঘোষ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু, ডিএসএ’র সিনিয়র নির্বাহী সদস্যজয়নাল আবেদীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ঝিনাইদহ পৌরসভাসহ ৭টি দল এতে অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে ঝিনাইদহ সদর উপজেলা দল ২-১ গোলে কোটচাঁদপুর উপজেলা দলকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে। বিজয়ী দলেরপক্ষে অধিনায়ক সুমন ও নির্ঝর ও বিজিত দলের পক্ষে ইজাজ গোল করে ।খেলার প্রথমার্ধে উভয় দল ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ করে।

খেলার প্রথমার্ধে ৯ মিনিটের সময়ে কোটচাঁদপুর উপজেলার ৯ নম্বর খেলোয়াড় রিফাতের পাস হতে ৬ নম্বর খেলোয়াড় ইজাজ বিপদজনক সীমানায়ঢুকে বাঁ পায়ে পুশ করে দলকে এগিয়ে নেন (১-০)। এর কিছুক্ষণ পর খেলার ২৫ মিনিটে ঝিনাইদহ সদর উপজেলার ৩ নম্বর খেলোয়াড় হৃদয়েরস্কোয়ার পাসের মাধ্যমে বল পেয়ে যান দলীয় অধিনায়ক সুমন রহমান দর্শনীয়ভাবে খেলায় সমতা আনেন (১-১)।

দ্বিতীয়ার্ধে নতুন উদ্যম নিয়ে মাঠে নামে ঝিনাইদহ সদর উপজেলা দল। ৩ বার প্রতিপক্ষের সীমানায় আক্রমণ রচনা করলেও গোল করা সম্ভব হয় না অবশেষে গোলের দেখা পেয়ে যায় তারা। বক্সের ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন ঝিনাইদহ সদর উপজেলার ১০ নম্বর জার্সিধারী  খেলোয়াড় সামিরুলইসলাম। সেখান হতে পাস দিয়ে দেন সুযোগ সন্ধানী ১৭ নম্বর জার্সি লেফট উইংগার জাকারিয়া হক নির্ঝরের কাছে। নির্ঝর গোলে কোনাকুনিভাবে শটকরে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন (২-১)। এরপরে ২টি গোল করার সুযোগ পেয়েছিল ঝিনাইদহ উপজেলা দল। নির্ঝর ও আলামিন বিশ্বাস তাগোলের সহজ সুযোগ নষ্ট করেন।

ঝিনাইদহ সদর উপজেলা দল : গোলকিপার হৃদয় খন্দকার ১, মেহেদী হাসান ২ (প্রিন্স মাহমুদ ১৬), হৃদয় হোসেন ৩, জায়েদ আহম্মেদ ৪, আলামিনবিশ্বাস ৭, ইমন মোল্যা ৮, জায়েদ হাসান ৯ (নির্ঝর ১৭), রক্তিম হোসেন ১১, সুমন রহমান ১২ (অধিনায়ক) ও মেহরাব হোসেন ১৪ (শামীম হোসেন ১৫)।

কোটচাঁদপুর উপজেলা দল : গোলকিপার অনিক ১ (অধিনায়ক), মাসুদ রানা ২, সোহেল রানা ৩ (আব্দুর জব্বার ১৬), শাহীন ৪, অন্ত সর্দার ৫, ইজাজ৬, আকাশ আলী ৭, সোহাগ ৮, রিফাত ৯ (হামিদুর ১৫), সুব্রত ১০ ও সজীব ১১।

রেফারি : শাহ মোহাম্মদ আবদুল্লাহ। সহকারি রেফারি : সাইদুর রহমান ও শরিফুল ইসলাম। ৪র্থ সহকারি রেফারি : সাগর।

মঙ্গলবার ১৮ই সেপ্টেম্বর’১৮ দুপুর ১২টায় ঝিনাইদহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড় অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে কালীগঞ্জ ও শৈলকুপা উপজেলা ফুটবল দল। প্রতিযোগিতায় হেরে বিদায় নিয়েছে হরিণাকুন্ডু ও মহেশপুর উপজেলা ফুটবল দল।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে কালীগঞ্জ উপজেলা টাইব্রেকারে ৩-১ গোলে হরিণাকুন্ডু উপজেলা দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে। খেলার নির্ধারিত সময় উভয় দল ১-১ গোলে ড্র ছিল। কালীগঞ্জের রাজিব ও হরিণাকুন্ডুর শাহিন গোল করেন। প্রথমে হরিণাকুন্ডু দলের শাহিন গোল করে এগিয়ে দেন (১-০)। পরে কালীগঞ্জের রাজিব ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে বক্সের বাইরে হতে প্রথম ২ ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরে ঢোকেন। বক্সেই আরো ২ ডিফেন্ডারকে কাটিয়ে সামনে থাকা গোলকিপার সুলতানকে বোকা বানিয়ে  কোনাকুনি শটে গোল করে সমতা আনেন (১-১)। টাইব্রেকার কিকে কালীগঞ্জের রাজিব, মাহি ও তমাল এবং হরিণাকুন্ডুর আবু বকর সিদ্দিক গোল করেন। পেনাল্টিতে গোল করতে পারেননি কালীগঞ্জের ফয়সাল এবং হরিণাকুন্ডুর রতন মিয়া, আকাশ ও শাহিন।
কালীগঞ্জ উপজেলা ফুটবল দল : গোলকিপার সুলতান ১ (অধিনায়ক), রেদুওয়ান ২, সুইট মৈত্রী ৩, মার্ক রোহান ৪, তুষার ৫, তমাল ৬, মাহি ৭, রাজিব ৮, ফয়সাল ৯, সাকিব ১০ ও হাসানুল ১১ (তৌফিক ১৬)।
হরিণাকুন্ডু উপজেলা ফুটবল দল : গোলকিপার মিন্টু মিয়া ১, রতন মিয়া ২, রফিকুল ৩, সোহেল ৪, হামিদুল ৫, মিজানুর ৭ (আবু বকর সিদ্দিক ৬), আকাশ ৮, মিরাজ ৯, শাহিন ১০, তানজিল ১১, আশিক ১২ ও রফিকুল ১৪ (আলামিন ১৬)।
রেফারি : শাহ মোহাম্মদ আবদুল্লাহ। সহকারী রেফারি : শরিফুল ইসলাম ও সাইদুর রহমান। ৪র্থ সহকারী রেফারি : আজিজুর রহমান শামিম।

এদিকে বিকাল ৪টায় তৃতীয় ম্যাচে শৈলকুপা উপজেলা ২-০ গোলে মহেশপুর উপজেলা দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে। শৈলকুপার পক্ষে রেদওয়ান ও জিন্নাহ গোল করেন। খেলার প্রথমার্ধে ১৭ মিনিটের সময়ে বক্সের মধ্যে জটলার সৃষ্টি হলে সুযোগ সন্ধানী  শৈলকুপা উপজেলার ১০ নম্বর খেলোয়াড় রেদওয়ান দর্শনীয়ভাবে গোল করে এগিয়ে নেন (১-০)। এবং সবশেষে দ্বিতীয়ার্ধের ২৬ মিনিটে শৈলকুপার ৬ নম্বর জার্সি খেলোয়াড় জিন্নাহ হোসেন জয়সূচক গোলটি করেন (২-০)। খেলার মাঝামাঝি ১০ এবং দ্বিতীয়ার্ধের শেষ ৮ মিনিট মহেশপুর উপজেলার খেলোয়াড়েরা খেলায় ফিরে আসার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায়। তারা ৬/৭ বার সংঘবদ্ধভাবে আক্রমণ করেও গোলমুখ খুলতে পারেনি প্রতিপক্ষের রক্ষণভাগের ও গোলকিপারের তৎপরতায়।

শৈলকুপা উপজেলা দল : গোলকিপার শাকিব (আলিফ), তানভির, মোস্তাফিজুর, আবু তৈয়ব, হৃদয়, জিন্নাহ, ওবাইদুর, ফয়সাল, রয়েল (শাকিল), রেদওয়ান ও শুভ লস্কর (অধিনায়ক)।
মহেশপুর উপজেলা দল : গোলকিপার রাসেল, অনিক কুমার, লিমন, মাসুদ রানা, হাসিবুর (আশরাফউদ্দিন), ফয়সাল নিরব, মাসুদ রানা, আরেফিন, পিয়াল হাসান, স¤্রাট আকবর, সাগর কুমার (শামীম মালিতা) ও সাইদুর।

রেফারি : শাহ মোহাম্মদ আবদুল্লাহ। সহকারি রেফারি : শরিফুল ইসলাম ও সাইদুুর রহমান। ৪র্থ সহকারি রেফারি : আজিজুর রহমান শামিম।
আগামীকাল বুধবার বিকাল ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে কালীগঞ্জ উপজেলা বনাম শৈলকুপা উপজেলা দলের সাথে মোকাবেলা করবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ