ঝিনাইদহে ক্যাডেট কলেজে চারা বিতরন ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কলেজ ক্যাম্পাসে প্রায় আড়াই হাজার চারা বিতরন ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে চারা বিতরন ও বৃক্ষ রোপন করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল কে এম ওবায়দুল হক।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডটে কলেজের উপাধ্যক্ষ সত্যজিৎ দত্ত, ঝিনাইদহ ক্যাডটে কলেজের এ্যাডজুটেন্ট মেজর সায়েম আক্তার সৌধ, মেডিকেল অফিসার মুহাইমিনুল ইসলাম মাহমুদ, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার বেলায়েত আলী আহসান ও রিজিয়নাল ম্যানেজার মাজেদুল হক খাঁন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্যাডটে কলেজের ক্যাডেটবৃন্দ, কলেজের শিক্ষকবৃন্দ।
You must be logged in to post a comment.