ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালন

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৭:৪০ অপরাহ্ন

ঝিনাইদহে “টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায়  আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

প্রথমে জেলা প্রশাসন ও ঝিনাইদহ মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য খালেদা খানম, ঝিনাইদহ মহিলা বিষয়ক অধিদপ্তর’র উপ-পরিচালক তমান্নাজ খন্দকার, ঝিনাইদহ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

এছাড়াও সরকারি, বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শহরের পায়রা চত্বরে মানবাধিকার ফোরাম ঝিনাইদহ সহ বিভিন্ন সংগঠন এবং সংস্থার উদ্যোগে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এদিকে মঙ্গলবার (০৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতায় আজ অগ্রগণ্য।”

উক্ত আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ তাসলিমা বেগম প্রমুখ। নারীদের দক্ষতায়ন, ক্ষমতায়ন,নারীদের অধিকার ও দেশ গঠনে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।উক্ত আলোচনা সভায় বক্তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশে ৮ই মার্চ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি ‘আন্তর্জাতিক নারী দিবস’- হিসেবে পালন করছে। সারা বিশ্বের মতো আজ বাংলাদেশে নারী দিবস পালন করা হচ্ছে।

১৯১৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে নারীরা ভোটাধিকার পাওয়ার ফলে ৮ই মার্চ সেখানে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হতে থাকে। তারপর থেকেই সমাজতান্ত্রিক দলগুলো কমিউনিস্ট শাসিত দেশগুলোয় ৮ই মার্চ নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এসময়ে আরো উপস্থিত ছিলেন অত্র উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাংবাদিক, সুধিজন এবং বিভিন্ন এলাকার নারীরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ