ঝিনাইদহে আন্তঃস্কুল ক্রীড়ার সফল সমাপ্তি :  ফুটবলে চ্যাম্পিয়ন কালিগঞ্জের বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৫৭ অপরাহ্ন

এলিস হক ।।

জেলা পর্যায়ে ৪৭তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল মাদরাসা ও ভোকেশনাল ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনের দুপুরে বুধবার ১২ই সেপ্টেম্বর’১৮ ঝিনাইদহ নিউ একাডেমি হাইস্কুল মাঠে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার জনাব, সুশান্ত কুমার দেব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব সরোজ কুমারনাথ।

এই সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিদর্শকগণ, ঝিনাইদহ জেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ স্কাউট জেলা শাখার সম্পাদক মহি উদ্দীন, জেলা স্কাউট কমিশনার আবু বকর সিদ্দীক, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিউ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক শেখ মোঃ বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।এছাড়াও ঝিনাইদহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ জেলা বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সমাপনী দিনের প্রথম খেলায় বালিকাদের ফুটবলে ফাইনাল খেলায় শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ৩-০ গোলে কোটচাঁদপুর উপজেলার মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয় দলকে হারিয়ে দেয়।

দ্বিতীয় খেলায় বালক ফুটবল বিভাগের ফাইনাল খেলায় কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর আলিম মাদরাসা ২-০ গোলে কোটচাঁদপুর উপজেলার কোটচাঁদপুর পাইলট উচ্চবিদ্যালয় দলকে পরাজিত করে।

অন্যান্য খেলার ফলাফল নিম্নরুপ :

হ্যাণ্ডবল – (বালক) চ্যাম্পিয়ন : হরিণাকুণ্ডু উপজেলার শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়, রানার্স আপ : শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়।

(বালিকা) -ঝিনাইদহ সদর উপজেলার ফজর আলী গার্লস স্কুল এণ্ড কলেজ, রানার্স আপ :মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয় (শৈলকুপা)।

কাবাডি : (বালক) চ্যাম্পিয়ন : ঝিনাইদহ সদর উপজেলার পঞ্চগ্রাম মুক্তিযোদ্ধা মশিউর রহমান দাখিল মাদরাসা, রানার্স আপ : জালালপুর মাধ্যমিক বিদ্যালয় (কোটচাঁদপুর)।

(বালিকা) – ঝিনাইদহ সদর উপজেলার ফজর আলী গার্লস স্কুল এণ্ড কলেজ, রানার্স আপ : আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় (হরিণাকুণ্ডু)।

বুধবার সকাল সাড়ে ৯টায় ১২ই সেপ্টেম্বর’১৮ ঝিনাইদহ সদর উপজেলার পুকুরে ৫প্রকারের  সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বালকদের তিনটি ও বালিকাদের ২টি গ্রুপ অংশ গ্রহণ করে। এদের বেশির ভাগই পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের সদস্য।

উল্লেখ্য বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়নরা আগামী ২১শে সেপ্টেম্বর’১৮ খুলনায় অনুষ্ঠেয় খুলনা বিভাগীয় জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় ঝিনাইদহ জেলার পক্ষে প্রতিনিধিত্ব করবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ