স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক সমাপনী পরীক্ষার্থী সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তার নাম শোভা।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) সে দখলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষে আলমসাধু গাড়ি যোগে বাড়ি ফিরছিল।
পথিমধ্যে সে মাছ বাহিত অন্য একটি আলমসাধু গাড়ির ধাক্কায় বাম হাতের কনুই সহ বাম হাটুর উপর থেকে পা পর্যন্ত মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে। তার বাম হাতের কনুই থেকে এক খণ্ড মাংস উঠে গর্ত হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। শোভা হরিণাকুণ্ডু উপজেলার ফতেপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
You must be logged in to post a comment.