শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটির বোড়াই মাঠের মাঝামাঝি আজ ২৮ জুন ২০১৮ সন্ধা ৬ টার দিকে ক্ষীরা বোঝাই একটি ট্রাক উল্টিয়ে রাস্তার মাঝেই ছয় চাকা উপরে উঠে যাই এতে আহত হন ১ জন।
সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্য হাসানুজ্জামান জানান, ”সন্ধা ৬ টার দিকে -চুয়াডাঙ্গা থেকে ক্ষীরা বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল পরে সাধুহাটি বোড়াই’র মাঠে পৌছালে নিয়ত্রণ হারিয়ে ট্রাক উল্টিয়ে যায়। এতে একজন আহত হন বলে আমি শুনেছি।” তিনি আরো জানান, ”দুর্ঘটনা হওয়ার পর থেকেই ট্রাকের কাছে আমি সহ আমার ফোর্স নিয়ে হাজির হয় । ড্রাইভার এবং হেলপার পলাতক রয়েছে এ কারনে সব তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।
You must be logged in to post a comment.