স্টাফ রির্পোটার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের গোমরাইল গ্রামের ঠাকুর পাড়ার ১০৫ বছর বয়সী হতদরিদ্র বৃদ্ধ বঙ্কেশ পালের পাশে দাড়ালো কালীগঞ্জ প্রেসক্লাব, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ঢাকার মিডিয়া ব্যক্তিত্ব মোঃ আসিফ নজরুল। উল্লেখ্য গত ১৩/০৬/১৮ তারিখে তাকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
বঙ্কেশ পাল কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের গোমরাইল গ্রামের ঠাকুর পাড়ার মৃত হৃদয় পালের ছেলে।এ প্রতিবেদনের প্রেক্ষিতে কালীগঞ্জ প্রেসক্লাব, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ঢাকার মিডিয়া ব্যক্তিত্ব মোঃ আসিফ নজরুল অসহায় বৃদ্ধ বঙ্কেশ পালের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বৃহস্পতিবার বিকেলে বঙ্কেশ পালের বাড়িতে যেয়ে মোঃ আসিফ নজরুলের দেওয়া অনুদান ও কালীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া অনুদান বঙ্কেশ পালের হাতে তুলে দেন প্রেসক্লাব সভাপতি জামির হোসেন, সদস্য টিপু সুলতান, মোঃ হাবিব ওসমান, মোঃ শিপলু জামান, মোঃ বাবুল আক্তার, আহসান কবির, মিশন হোসেন প্রমূখ।
উল্লেখ্য গত ১৪ জুন বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদনটি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের নজরেও আসেন। তখন তিনি সমাজ সেবা অফিসার মোঃ জুলফিকার আলীকে বৃদ্ধ বঙ্কেশ পালের বয়স্ক ভাতার কার্ড ব্যবস্থা করতে হবে এমন কথা বলেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী রায়গ্রাম ইউনিয়ন সমাজ সেবা কর্মি মোঃ শাহজাহার আলীকে সাথে নিয়ে ঐ দিন বেলা ৩ টার সময় বঙ্কেশ পালের বাড়ি যেয়ে তার হাতে বয়স্ক ভাতা কার্ড তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় ওই বৃদ্ধ লোকটার দুঃখ দূর্দশার কথা জানতে পারি। পরে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে ভাতার কার্ড প্রদান করা হয়। বঙ্কেশ পালের ছেলে নিমাই পাল বলেন, আমার বৃদ্ধ পিতার পাশে দাড়িয়ে সাহায্য করার জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ প্রেসক্লাব, উপজেলা নির্বাহী অফিসার, ঢাকার মিডিয়া ব্যক্তিত্ব মোঃ আসিফ নজর”ল, সমাজসেবা অফিসার ও সরকারের প্রতি।
You must be logged in to post a comment.