ঝিনাইদহের নলডাঙ্গায় একই পরিবারের ৮ জন আর্সেনিকে আক্রান্ত!

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১ জুলাই, ২০১৮, ৯:৫০ অপরাহ্ন

স্টাফ রির্পোটার।।
পানির আপর নাম জীবন কখনও কখনও পানি মানুষের জীবনের ধারনের জন্য হুমকি হয়ে দাড়ায়। পানি ছাড়া জীবনের অস্থিত্ব কল্পনা করা যায় না তাই পানি বাহিত রোগের প্রাদুর্ভাব মাঝে মাঝে লক্ষ করা যায়। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের একটি পরিবারে ৮ জন সদস্যই পানি বাহিত রোগে আক্রান্ত। দুই বছর আগে আঃ ছাত্তার বিশ্বাস নিজের বাড়িতে নলকূপ স্থাপন করে। পানি ব্যবহারের ফলে আস্তে আস্তে পরিবারের সবাই অসুস্থ হতে থাকে। আঃ ছাত্তার রোগের প্রাথমিক অবস্থাতে বুঝতে পারেনি অসুস্থতার কারন।
বিভিন্ন হাসপাতাল সহ বিভিন্ন সরকারী,বেসরকারী ডাক্তারের সরণাপর্ন হয়ে থাকে অসুস্থ পরিবার কিন্তু বিভিন্ন ধরনের ডাক্তারী পরীক্ষার মাধ্যমেও তাদের রোগ সনাক্ত করতে পারেনি। দিশাহারা আঃ ছাত্তার কোন উপায়ন্ত না পেয়ে ঝিনাইদহ গিয়ে পানি পরীক্ষা করান। বর্তমান পানিতে আর্সেনিকের মাত্রা ০.৭৮০ আঃ ছাত্তারের স্ত্রী রোকেয়া খাতুন বলেন, গেল রোজার মাসে কয়েকজন ডাঃ আমাদের গ্রামে এসেছিল তারা কলের পানি খেতে মানা করেছে তাই পানি খাচ্ছি না। গত ২৪ শে জুন’১৮ তারিখে আঃ ছাত্তাওে মাারাত্বক ভাবে অসুস্থ হয়ে পড়ে এছাড়া  পরিবারের দুই ছেলে সিরাজুল ইসলাম ও রেজাউল ইসলাম পুত্রবধু চান্দিনা খাতুন ও নাজমা খাতুন মেয়ে সবিরন নেসা ও শাকিল অসুস্থতায় ভুগছে। ভুক্তভোগী পরিবারের মানুষগুলো জানান,হাত ও শরীরের বিভিন্ন জায়গায় ঠোসা পড়ে গেছে সারা শরীর চুলকায়,জ্বর জ্বর বোধ করি কিছইু খেতে ইচ্ছা করে না চিকিৎসাতো কম নিচ্ছি না কিছুতেই কিছু হচ্ছে না। আমরা গরীব আমাদের পক্ষে এই চিকিৎসার ব্যায়ভার বহন করা সম্ভব নয় আমরা আপনাদের সাহায্য চাই । আর্সেনিক আক্রান্ত রোগের কারনে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ