আমাদের গ্রামে বর্তমানে একটা জিনিস বেশি বেশি লক্ষ করা যাচ্ছে সেটা হল মাদকদ্রব্য সেবন। এই মাদক সেবন টা আমাদের চোরকোল গ্রামে যুবসমাজ মধ্যে বেশি দেখা যাচ্ছে। এটার মূল কারণ হল এদের পরিবার থেকে কোন প্রতিকার নেই। শুধু পরিবারের দোষ দিলে হবে না আমাদের গ্রামেরও সমাজিক কোন প্রতিকার নেই।
যেমন ধরুন একটা মাধ্যমিকে লখাপড়া করা একটা ছেলে স্কুলে থাকে সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্জন্ত। তারপর বাসায় এসে বিকাল টাইমে একটু বাসার বাইরে যায় বেড়াতে বা খেলাধুলা করতে।ৎৎৎ
ছেলেরা খেলাধুলা করবে কোথায় এদের কোন উপযুক্ত খেলার মাঠ নেই আর এই কারণে খেলাধুলা না করতে পারার কারণে তারা ঐ সময়টাতে মাদক সেবনে জড়িয়ে পড়ছে। এতে করে নষ্ট হচ্ছে একটা ছেলের ভবিষ্যৎ আর নষ্ট হচ্ছে যুবসমাজ।
তাই আমাদের চোরকোল গ্রামে একটা উপযুক্ত খেলার মাঠ খুব প্রয়োজন যেখানে এই গ্রামের ছেলেরা লেখাপড়ার পাশাপাশি একটু খেলাধুলা করার সুযোগ পায়। যাতে কম হতে পারে মাদক সেবণ।
জানিনা এটা কোন ব্যক্তি বা সরকারে মাধমে করবে কিনা তবে খেলার মাঠ খুব প্রয়োজন।
সংগৃহীত।
চোরকোল স্পোর্টস ফেসবুক ওয়াল থেকে।
You must be logged in to post a comment.