ঝিনাইদহের চারটি আসনের নৌকার মাঝি যারা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ৩:৫৭ অপরাহ্ন

এইচ আর হাসু।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসাবে ঢাকার ধানমন্ডির প্রধান মন্ত্রীর রাজনৈতিক কার্যালয় হতে রবিবার আওয়ামীলীগের  দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছ। মনোনীত সকল প্রার্থীদের আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধান মন্ত্রীর স্বাক্ষরিত টিকেট তুলে দেওয়া হয় সবার হাতে। এর অংশ হিসাবে ঝিনাইদহের চার চারটি আসন থেকে চার জন মাঝির হাতে তুলে দেওয়া৷ হয় নৌকার টিকেট। এক দলীয়  দশম জাতীয় সংসদ নির্বাচনের পর পরই দলীয় কোন্দলে একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পড়ে প্রতিটা আসনের নেতৃবৃন্দ। যার প্রভাব পড়ে প্রতিটা ইউনিয়নে।
সকল যল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঝিনাইদহের চারটি আসনের নৌকার মাঝি মনোনীত হলেন ; ঝিনাইদহ -(১) দুবার নির্বাচিত সাবেক মন্ত্রী, জেলা আওয়ামিলীগের সভাপতি বর্তমান সাংসদ আঃ হাই। ঝিনাইদহ -(২) বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামিলীগের সহসভাপতি, আওয়ামীলীগের প্রবিণ নেতা নুরে আলম সিদ্দিকী তনয় তাহজীব আলম সিদ্দিকী সমী৷ ঝিনাইদহ -(৩) বর্তমান সাংসদ অধ্যক্ষ নবী নেওয়াজকে পিছনে ফেলে নৌকার হাল ধরার টিকেট পেলেন  এ্যাডঃ সফিকুল আজম খাঁন চন্চল। ঝিনাইদহ -(৪) কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আঃ মান্নানকে টেক্কা দিয়ে নৌকার মাঝি হিসাবে আবার মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  বর্তমান সাংসদ  আনোয়ারুল আজিম আনার। জেলার বিভিন্ন বাজারে মনোনয়ন প্রাপ্ত নেতার পক্ষিয় গ্রুপের কর্মিদের খুশি খুশি ভাব দেখা যাচ্ছে। এমনকি কোথাও কোথাও মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ