ঝিনাইদহের গোবিন্দপুরে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

সাইদুর রহমান
শনিবার, ১৯ মার্চ, ২০২২, ৭:১৯ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামবাসীর উদ্যোগে গোবিন্দপুর পূর্বপাড়া ঈদগা ময়দানে ১০ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ই মার্চ শুক্রবার বাদ আসর উদ্বোধনী বয়ানের মাধ্যমে তাফসীরুল কোরআন মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়ে মধ্যরাতে মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হয়।

মাওঃ মোঃ মিজানুর রহমান ও মাওঃ মোঃ তারিক হাসানের সঞ্চালনায় তাফসীর মাহফিলে সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি জনাব এম. রায়হান। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ নাজির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আলমগীর হোসেন।

তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান তাফসীরকারক হিসেবে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন হযরত মাওঃ মোঃ আমিরুল ইসলাম বেলালী, ও দ্বিতীয় তাফসীরকারক হিসেবে তাফসীর পেশ করেন হযরত মাওঃ মোঃ আবুল কাশেম। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগণ তাফসীর পেশ করেন।

মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ