ঝিনাইদহের কৃতি সন্তান রাশেদুল ইসলামের পিএইচডি ডিগ্রী অর্জন

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ন

ঝিনাইদহের কৃতি সন্তান মো. রাশেদুল ইসলাম পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

রাশেদুল ইসলাম, অস্ট্রেলিয়ার The University of Newcastle হতে Professor Ravi Naidu এর তত্তাবধানে “Managing Beryllium Contamination in Soils: A Risk-based Approach;” বিষয়ে গত ৩১ আগস্ট পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

রাশেদ ইতিপূর্বে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে অনার্স ও এমএস ডিগ্রি অর্জন করেন এবং ইতোমধ্যে বিদেশি বিভিন্ন জার্নালে তার প্রায় একাধীক গবেষনা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বর্তমানে তিনি The University of Newcastle এ গবেষনা সহযোগী হিসেবে কর্মরত আছেন।

তিনি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার ভায়না গ্রামের মো. নছর উদ্দীন ও মোছা. চায়না খাতুন দম্পত্তির সন্তান। তিনি ভবিষ্যতে সংশ্লিষ্ট বিষয়ে গবেষনা অব্যাহত রাখবেন বলে জানান।

তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ