স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহের কৃতি সন্তান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক, সরকারের যুগ্ম সচিব ড. মোঃ আব্দুল মান্নান জাতীয় পর্যায়ে কারিগরিতে ব্যক্তিগত পদক পেয়েছেন।
সরকারি কর্মচারীদের মধ্যে জনপ্রশাসনে উদ্ভাবনী ধারণাকে কাজে লাগিয়ে নাগরিক সেবা সহজীকরণের স্বীকৃতিস্বরূপ ৩৯ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে ‘জনপ্রশাসন পদক-২০১৮’ দেওয়া হয়। তার মধ্যে রয়েছেন ঝিনাইদহের এই মেধাবী সন্তান। সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক ও সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড. আব্দুল মান্নান ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের মামুনশিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম আব্দুল খালেক। মাঠ প্রশাসনে তিনি একজন সৎ ও নিষ্ঠাবান সরকারী কর্মকর্তা হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন।
আমেরিকা, নেদারল্যান্ড ও কানাডাসহ বিভিন্ন দেশ ঘুরে অর্জিত জ্ঞান ও কারীগরি কৌশল কাজে লাগিয়ে এটুআই প্রকল্পকে সাধারণ মানুষের দৌড় গোড়ায় সহজলভ্য ভাবে তুলে ধরেছেন। দুই সন্তানের জনক প্রচার বিমুখ ড. আব্দুল মান্নান সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত। তার এই কৃতিত্বে ঝিনাইদহ বাসি গর্বিত।
You must be logged in to post a comment.