স্টাফ রিপোর্টার।।
আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। নিয়ামতপুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে বুধবার বিকালে চাপরাইল বিদ্যালয় মাঠে এ সম্মেলন শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্ধোধন ঘোষনা করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ আব্দুল মান্নান। এ সন্মেলনের মাধ্যমে নিয়ামতপুর ইউনিয়ন আ’লীগের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা সহ নতুন কমিটিতে সভাপতি আব্দুল হক ও সাধারন সম্পাদক রাজু আহম্মে রনি লস্করের নাম ঘোষনা করা হয়।
সন্মেলনে প্রধান অতিথির ভাষনে এমপি আনার বলেন, আ’লীগের প্রতিটি নেতা কর্মীকে দলের জন্য ত্যাগী হতে হবে। দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরনে সবাইকে এগিয়ে আসতে হবে। আ’লীগের নিয়ামতপুর ইউনিয়ন কমিটির সভাপতি মসলেম হোসেনের সভাপতিত্বে সন্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আ’লীগের উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান মতি, যুবলীগের উপজেলা শাখার সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইচ-চেয়ারম্যান শিবলী নোমানী ও ওই ইউনিয়নের চেয়ারম্যান আ’লীগ নেতা রাজু আহম্মেদ রনি লস্কর।
যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেলের সঞ্চালনায় সন্মেলনে আরো বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল হক লিটন, গোলাম রসুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, ও সেচ্ছাসেবকলীগের শাহেদ কবির লিমন প্রমুখ। সন্মেলন শেষে সন্ধ্যায় এক ব্যান্ড শো এর আয়োজন করা হয়।
You must be logged in to post a comment.