এইচ আর হাসু।।
ঝিনাইদহের কালীগঞ্জের ম্যাক্সি সুপার মার্কেটের সামনে থেকে পৌরসভার কাশিপুর নতুন পাড়ার সুজন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ ইউনুচ আলী এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই (নিঃ)/সম্বিত রায় সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শুক্রবার (২৩ নভেম্বর) আনুমানিক ১২.৩৫ ঘটিকার সময় তাকে ৫১ গ্রাম গাজাসহ গ্রেফতার করে।
সুজন কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর নতুন পাড়ার সরোয়ার খন্দকারের ছেলে। এ সংক্রান্তে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
You must be logged in to post a comment.