ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি অনুশীলন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১ জুলাই, ২০১৮, ১০:২৪ অপরাহ্ন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি।।
ঝিনাইদহের কালীগঞ্জে পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কারের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মসলেম উদ্দীন, উপসহকারি কৃষি কর্মকর্তা এমদাদুল হক, উপসহকারি কৃষি অফিসার শাহিন আলম, সমাজ সেবক আয়ুব হোসেন, কৃষক বাকের মিয়া, হেলাল উদ্দীন, মকবুল হোসেন, আশরাফুজ্জামান, শামসুল ইসলাম প্রমুখ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ