ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮, ৮:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।। 

ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ ।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া জানান, শুক্রবার (২৩ নভেম্বর) ভোর রাতের দিকে কালীগঞ্জ সার গোডাউন সামনে মোবারকগঞ্জ সুগার মিলের দক্ষিন পার্শ্বে চেক পোস্ট বসায়। এ সময় দ্রুত গতিতে মোটরসাইকেল আরোহী যশোর জেলার শর্শা উপজেলার মাটি পুকুরিয়া গ্রামের আব্দুর জব্বার ছেলে আসাদুজ্জামান ওরফে বিপ্লবকে (২৫) কে গ্রেফতার করে।

এ সময় ব্যাগের ভিতর থেকে ১ টি শুটারগান ,০২ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করে ডিবি পুলিশ। সে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে জানাগেছে ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ