ঝিনাইদহের আড়মুখী দাখিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে সুষ্ঠুভাবে ঈদের জামাত অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৬ জুন, ২০১৮, ১১:১৩ পূর্বাহ্ন

স্টাফ রির্পোটার

ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী দাখিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে যথাযোগ্য মর্যাদার সাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে । ১৬ জুন ২০১৮ শনিবার সকাল ০৮:৩০টার সময় ইমাম আঃ রাজ্জাক এর ইমামতিত্বে জামাজ আরম্ভ করা হয় । নামাজ পরবর্তী কায্যক্রমে ঈদগাহ কমিটির সভাপতি তৌহিদুর রহমান  বাবলুর সভাপতিত্ব করেন । জামাতের সকল কার্যাবলী পরিচালনা করেন ঈদগাহ কমিটির সেক্রেটারী মাষ্টার হাসানুর রহমান হাসু । জামাতে স্থানীয় শত শত মুসল্লী ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ।

পরে মোনাজাতে দেশ, মুসলিম উম্মাহ ও স্হানীয় মুসল্লীদের সার্বিক মঙ্গল কামনা করা হয় ।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ