মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
আসন্ন শ্রীপুর উপজেলা নির্বাচনের ৭ মার্চ প্রতিক বরাদ্দ এবং ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রতিক পাওয়ার পরেই প্রার্থীরা তাদের পছন্দের প্রতিকে ভোটারদের ভোট কামনা করবেন।তবুও বসে নেই প্রার্থীরা নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট কামনা করছেন।
এবারে শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অনেক হেবিয়েট প্রার্থী নির্বাচন করবেন।প্রার্থীরা সকলেই তাদের স্বীয় জয়ের বিষয়ে আশাবাদী।শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কুতুবুল আলম শাহীন জয়ের বিষয়ে অনেকটাই আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি অন্যদৃষ্টিতে দেওয়া একান্ত সাক্ষাতকারে বলেন,আমি জনগনের ভালবাসা সিক্ত।ইতিমধ্যে আমার নেতাকর্মীরা শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের নিকট আমার জন্য ভোট কামনা করছেন।প্রতিক পাওয়ার পরেই আমি স্বরুপে নির্বাচনের মাঠে নামবো।তবে মানুষের মধ্যে যে সাড়া দেখছি তাহার যদি পূর্ন প্রতিফলন ঘটে তাহলে আমি জয়ের বিষয়ে অনেকটাই আশাবাদী।