এলিস হক ।।
৪৭তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল মাদরাসা ও ভোকেশনাল ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হরিণাকুন্ডু উপজেলার শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয় দল।
মঙ্গলবার দুপুর ১২টায় ১১ই সেপ্টেম্বর’১৮ ঝিনাইদহ নিউ একাডেমি হাইস্কুল প্রাঙ্গণে হ্যান্ডবল ফাইনাল খেলায় শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয় দল ৫-২ গোলে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে। শিশুকলি মডেলের পক্ষে ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় মিজান ৪টি ও ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় ১টি করে গোল দিয়েছেন।
শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলোয়াড়বৃন্দ হলেন-সিহাব ৩, মিজান ৭ (অধিনায়ক), গোলকিপার রিপন ১, হৃদয় ১০, রুবেল ৫, রাজু-৮, ইমরান ১১, ইমন ৪, সামাদ ১৪, সৌরভ ১৩, রাসেল ৬ ও রুহুল ১৫।
ঝিনাইদহ জেলা বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতিরা এই ক্রীড়ানুষ্ঠানের সার্বিকভাবে খেলা পরিচালনা করছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বালকদের কাবাডি বিভাগের ফাইনালে শৈলকুপা উপজেলার পঞ্চগ্রাম মুক্তিযোদ্ধা মশিউর রহমান দাখিল মাদ্রাসা চ্যাম্পিয়ন হয়েছে।
বালক হ্যান্ডবল বিভাগের চ্যাম্পিয়ন হরিণাকন্ডু উপজেলার শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয় দল এবং কাবাডি বিভাগের চ্যাম্পিয়ন শৈলকুপা উপজেলার পঞ্চগ্রাম মুক্তিযোদ্ধা মশিউর রহমান দাখিল মাদ্রাসা দল আগামী ২১শে সেপ্টেম্বর’১৮ খুলনায় অনুষ্ঠেয় খুলনা বিভাগীয় জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় ঝিনাইদহ জেলার পক্ষে প্রতিনিধিত্ব করবে।
১২ই সেপ্টেম্বর’১৮ বুধবার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিন।
You must be logged in to post a comment.