জিয়াউরের দুষ্কর্মের তদন্ত কমিশন গঠন করতে হবে -তথ্যমন্ত্রী

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ জুলাই, ২০১৮, ৬:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিচারের নামে প্রহসনে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে হত্যাসহ ক্যান্টনমেন্টে হাজার হাজার সেনা হত্যাকারী জেনারেল জিয়াউর রহমানের রাজনৈতিক দুষ্কর্মের বিচারের জন্য তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীর উত্তমকে ১৯৭৬ সালের ২১ জুলাই ফাঁসিতে ঝুলিয়ে হত্যার ৪২তম বার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভায় তথ্যমন্ত্রী এ দাবি উত্থাপন করেন।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয় চত্বরে আজ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, ন্যাপ (মোজাফফর), গণতন্ত্রী পার্টি, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাহেরের প্রতি শ্রদ্ধা জানান।

তথ্যমন্ত্রী বলেন, জেনারেল জিয়াউর রহমান একজন ঠাণ্ডা মাথার খুনি ও দেশকে অপমানকারী বিশ্বাসঘাতক। তিনি একদিকে ঠাণ্ডা মাথায় কর্নেল তাহেরসহ হাজার হাজার সেনা খুন করে ক্যান্টনমেন্টকে কসাইখানা বানিয়েছেন, অপরদিকে রাজাকার ও বঙ্গবন্ধুর খুনিদের রাজনীতিতে আমদানি, পুনর্বাসিত ও সম্মানিত করে সমগ্র মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে অপমান করেছেন, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ