নরসিংদীতে জিন্স ও টপস পরার কারণে এক তরুণীকে মারধরের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ মে) রাত ৮টার দিকে রেলস্টেশন এলাকা থেকে মো. ইসমাইল হোসেন নামে ওই যুবককে আটক করা হয়। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, তরুণীকে মারধরের ঘটনায় রাতে রেলস্টেশন এলাকায় সদর থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ইসমাইল হোসেনকে স্টেশন এলাকা থেকে আটক করা হয়েছে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে একাধিক দল। এতে জড়িত সবাইকে ধরা হবে।
আবুল বাসার আরও বলেন, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ওই ভিডিও দেখে ইসমাইলকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আরো পড়ুন: কান উৎসবে ‘মুজিব’ এর ট্রেইলার, অংশ নিতে ফ্রান্সে তথ্যমন্ত্রী
এর আগে গত বুধবার নরসিংদী থেকে ঢাকা যাওয়ার পথে নরসিংদী রেলস্টেশনে ওই তরুণীকে হয়রানি ও মারধর করা হয়। জিন্স ও টপস পরায় ওই তরুণীকে মারধর করা হয় বলে জানা গেছে।
You must be logged in to post a comment.