অন্যদৃষ্টি অনলাইন।।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা হেফাজতে নেয়া হয়েছে।
সোমবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান। তবে তাকে গ্রেপ্তার করা হবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
এর আগে রোববার (৫ আগস্ট) রাত ১০টার দিকে তাকে ধানমন্ডির নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে পরিবার ও দৃক গ্যালারি কর্তৃপক্ষ। ওই ঘটনায় তার পরিবার ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
ডায়েরিতে উল্লেখ করা হয়, রোববার রাতে শহিদুলের পরিবার সূত্রে জানা যায় রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা ধানমণ্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়।
এদিকে বার্তা সংস্থা ইউএনবি’র এক সংবাদে ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেনের বরাত দিয়ে বিবিসি জানায়, চলমান ছাত্র বিক্ষোভের বিষয়ে তার কিছু ফেসবুক পোস্ট নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রোববার রাতে শহীদুল আলমকে আটক করেছে গোয়েন্দারা।
You must be logged in to post a comment.