জাহাঙ্গীপুরে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হচ্ছে মিসেস জাহানারা খান ফাউন্ডেশন   

আশরাফুল আলম জালাল,ময়মনসিংহ ।।       
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ২:৫২ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে “মিসেস জাহানারা খান ফাউন্ডেশন” নামে প্রতিষ্ঠিত একটি মানবিক প্রতিষ্ঠানের স্থায়ী ভবন নির্মাণের জন্য ৫ শতক জমি দান করলেন নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম মন্ডল।প্রতিষ্ঠানটি উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামে অবস্থিত।

আজ ১২ আগষ্ট বুধবার নান্দাইল সাব রেজিস্টার অফিসে এসে জমির রেজিষ্ট্রেশন কাজ সম্পন্ন করেন।দানকৃত জমির বাজার মূল্য সর্বনিন্ম ২ লক্ষ টাকা। জানা যায়,”মিসেস জাহানারা খান ফাউন্ডেশন” আর্তমানবতার কল্যাণের নিমিত্তে ২০১৭ সালের ২০ ডিসেম্বর প্রতিষ্ঠিত।

উল্লেখ্য যে,মিসেস জাহানারা খান ৯৬’ সালের আওয়ামীলীগ সরকারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উনার স্বামী অধ্যাপক জয়নাল আবেদীন খান বাংলাদেশ কৃষি  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে অবসরগ্রহন করেছেন।

তাঁর সুযোগ্য পুত্র আনোয়ারুল আবেদিন খান তুহিন ময়মনসিংহ ০৯,নান্দাইল থেকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত টানা দুইবারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।উনি নিজ উদ্যোগে তাঁর মায়ের নামে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার কল্যাণে কাজ করে আসছে। বিশেষ করে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ক্যান্সার আক্রান্ত রোগীদের আর্থিক সহযোগিতা,বিভিন্ন সংক্রামক ব্যাধি রোধে সচেতনতা মূলক কার্যক্রম, মহামারী রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, দরিদ্র প্রসূতি মায়েদের চিকিৎসা সহায়তা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ