জামালপুর প্রতিনিধি।।
রবিবার (৩১ মার্চ) ব্যাপক শিলা বৃষ্টিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকায় ধান ও সবজিসহ ফসলের ক্ষতি হয়েছে। দুপুর দুইটার পর থেকে প্রায় এক ঘন্টা শিলা বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ ইরি বোরো ফসল, শসা, মরিচ, করল্লা, শাকসবজির ক্ষতি হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ তানভীর আহম্মেদ জানিয়েছেন, শিলাবৃষ্টিতে উঠতি ইরি, বোরো ধান, পাট ও সবজির ক্ষতি হয়েছে। পাশাপাশি আমের মুকুলের এবং আন্য ফলের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মাঠের প্রতিবেদন না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।
এলাকাবাসী জানিয়েছেন, এতো বড় শিলা তারা কখনো দেখেননি। কোন শিলার ওজন ছিল প্রায় ৩শ থেকে ৪ গ্রাম।
You must be logged in to post a comment.