স্টাফ রিপোর্টার।।
৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতিরি ঝিনাইদহ সদর উপজেলা ক্রীড়ার সমাপ্তি রবিবার (ন সেপ্টেম্বর) নিউ একাডেমি স্কুল মাঠে সকাল ১০:০০টায় ৪দিন ব্যাপি এ ক্রীড়া অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।
ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব, এম.এ আরিফ সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়অদের মাঝে প্ররষ্কার বিতরণ করেন সদর উপজেলার সুযোগ্য ও সফল নির্বাহী কর্মকর্তা জনাব, শাম্মী ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সভাপতি ও বাংলাদেশ স্কাউট ঝিনাইদহ জেলা শাখার সম্পাদক জনাব, মহি উদ্দীন, জেলা স্কাউট কমিশনার জনাব, আবু বকর সিদ্দীক, ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিউ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ সমিতির ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব, রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জনাব রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক জনাব, জাহিদুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক জনাব শেখ মোঃ বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক জনাব, মোঃ শরিফুল ইসলাম প্রমূখ।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় সদর উপজেলার আটটি জোনের বিজয়ী খেলোয়াড়গণ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বালকদের দলীয় খেলা ফুটবলে হরিশংকরপুর মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকাদের দলীয় খেলা ফুটবলে পানামী মাধ্যমিক বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
You must be logged in to post a comment.