লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের মাননীয় ড. আনোয়ার হোসেন খান এমপির পক্ষ থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় সোনাপুর বাজার বড় মিয়া সাহেবের জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় মসজিদের খতিব হযরত মাওলানা হারুনুর রশিদ বঙ্গবন্ধু সহ ১৪ আগস্ট কালো রাতে ঘাতকদের হাতে মৃত্যুবরণ করা শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। সেই সাথে ড. আনোয়ার হোসেন খান এর জন্য দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত এ উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা মো: রাশেদ আলম,উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা এস এম মোজাম্মেল হক, রামগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক মিলন আটিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
You must be logged in to post a comment.